উৎসবের মরশুমে শহরের শিল্পপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন। ‘খামখেয়াল’-র উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘আর্ট অ্যান্ড অটম’। আগামী ৯ থেকে ১১ অক্টোবর দক্ষিণ কলকাতার ‘গ্যালারি গোল্ড’-এ বসবে এই শিল্প ও জীবনধারা প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা থাকবে প্রদর্শনী। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনই হবে এই আয়োজনের মূল আকর্ষণ।
প্রদর্শনীতে থাকবে বাংলার বিলুপ্তপ্রায় পুতুল শিল্পের নানা নিদর্শন। পাশাপাশি দেখা যাবে আধুনিক হস্তশিল্প ও লোকশিল্পের সম্ভার। স্থানীয় নতুন উদ্যোক্তা ও শিল্পীদের তৈরি নানা সামগ্রীও থাকবে। তাঁদের সৃষ্টিকে শহরের মানুষের সামনে তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। শিল্পের পাশাপাশি থাকবে সঙ্গীতের আবহ। তিন দিনই পরিবেশিত হবে স্থানীয় ব্যান্ড ও একক শিল্পীদের গান।
আয়োজনে উপস্থিত থাকবেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। থাকবেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ ও অরিজিতা মুখোপাধ্যায়। উপস্থিত থাকবেন পরিচালক অভিজিৎ গুহ। থাকবেন আলপনা শিল্পী রত্নাবলী রায় এবং লোকসংগীত সংগ্রাহক চন্দ্র মুখোপাধ্যায়। খামখেয়ালের লক্ষ্য স্থানীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া। পাশাপাশি শিল্পীদের পাশে দাঁড়ানো। তাঁদের প্রতিভাকে উপযুক্ত মঞ্চ দেওয়াও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তারিখ : ৯-১১ অক্টোবর, ২০২৬
সময় : দুপুর ৩টে থেকে রাত ৮টা
স্থান : গ্যালারি গোল্ড (গ্রাউন্ড ফ্লোর), ১১, আব্দুল রসুল এভিনিউ, কলকাতা – ৭০০০২৬
যে কোনও তথ্যের জন্য যোগাযোগ করুন 7686091735 এই নম্বরে।







































Discussion about this post