কলকাতার ডানলপে শ্যামলী পরিবহনে কনটেন্ট রাইটার পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে ১ থেকে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীর বার্ষিক বেতন হবে ২.৫ থেকে ৩ লক্ষ টাকা। এটি একটি পূর্ণকালীন ও স্থায়ী চাকরি। যেকোনো বিষয়ে স্নাতক হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। ভ্রমণ ও পর্যটন শিল্পে কাজ করার আগ্রহ থাকলে এটি আপনার জন্য ভালো সুযোগ হতে পারে।

এই পদের মূল দায়িত্ব হল বিভিন্ন ডিজিটাল মাধ্যমে আকর্ষণীয় কনটেন্ট তৈরি করা। সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, ব্লগ, ইমেল এবং বিজ্ঞাপনের জন্য লিখতে হবে। বাস পরিষেবা, বিশেষ অফার ও বিভিন্ন প্রচারমূলক কর্মসূচির জন্য মার্কেটিং কপি তৈরি করতে হবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার জন্য সৃজনশীল ক্যাপশন, ট্যাগলাইন ও প্রচারমূলক লেখা তৈরি করতে হবে। কাজের প্রয়োজনে মার্কেটিং এবং ডিজাইন টিমের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। প্রতিটি লেখায় সংস্থার নিজস্ব ভাবমূর্তি, ভাষার মান ও ব্যাকরণের দিকে নজর দিতে হবে।
প্রার্থীদের শিল্পের নতুন প্রবণতা, গ্রাহকদের পছন্দ এবং প্রতিযোগী সংস্থাগুলির কাজ সম্পর্কে গবেষণা করতে হবে। ওয়েবসাইট ও ব্লগের লেখা আরও ভালোভাবে তুলে ধরতে প্রাথমিক এসইও সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তৈরি করা কনটেন্ট কতটা মানুষের কাছে পৌঁছচ্ছে এবং কতটা সাড়া পাচ্ছে, তা পর্যালোচনা করতে হবে। সেই অনুযায়ী লেখার মান উন্নত করতে হবে। কনটেন্ট রাইটিং, ব্লগ লেখা এবং সৃজনশীল লেখার দক্ষতা থাকা জরুরি। যাঁরা লেখালেখির মাধ্যমে ভ্রমণ ও পর্যটন সংস্থার বিপণনে যুক্ত হতে চান, তাঁদের জন্য এটি একটি ভালো কর্মসংস্থানের সুযোগ।






































Discussion about this post