কেরালায় মালয়ালাম সিনেমার শুটিং চলাকালীন মুসলিম যুবক ফরমান খানকে বিয়ে করে আলোচনায় উঠে এসেছেন ১৮ বছর বয়সী মোনালিসা ভোঁসলে। বিয়ের পর সম্ভাব্য পারিবারিক বিরোধের আশঙ্কায় তিনি পুলিশি নিরাপত্তা চেয়েছেন বলে জানা গেছে। মোনালিসা ভোঁসলে প্রথম আলোচনায় আসেন প্রায় দু’বছর আগে কুম্ভ মেলায় রুদ্রাক্ষের মালা বিক্রি করার সময়। বড় বড় চোখ ও স্বতন্ত্র উপস্থিতির কারণে সামাজিক মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর বিভিন্ন সিনেমায় কাজের সুযোগ পান এবং তার জীবনেও বড় পরিবর্তন আসে।
প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে মহারাষ্ট্রের বাসিন্দা ফরমান খানের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে মোনালিসার বাবা বিজয় সিং ভোঁসলে এই সম্পর্কে আপত্তি জানান এবং মেয়েকে মুসলিম যুবকের সঙ্গে বিয়ে দিতে রাজি হননি। এদিকে দু’জনেই তাদের সম্পর্ক থেকে সরে আসতে চাননি। ফরমান খানের দাবি, “এই ছয় মাসের সম্পর্ক আমার কাছে ৬০ বছরের সম্পর্কের মতো।”
গতকাল কেরালার পুভরে মালয়ালাম সিনেমা “নাগাম্মা”-র শুটিং চলাকালীন তিরুবনন্তপুরমের অরুমানুর শ্রী নাইনার দেব মন্দিরে যান মোনালিসা। সেখানেই হঠাৎ সিদ্ধান্ত নিয়ে হিন্দু রীতিতে সিঁদুর পরিয়ে বিয়ে করেন ফরমান খান। এই বিয়েতে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক এম. ভি. গোবিন্দন। কেরালার শিক্ষামন্ত্রী ভি. শিবানকুট্টি নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “এটাই আসল কেরালা স্টোরি। কেরালা এমন একটি জায়গা যেখানে মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে।” তবে পরিবারের পক্ষ থেকে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কায় নবদম্পতি পুলিশি নিরাপত্তা চেয়েছেন বলে জানা গেছে






































Discussion about this post