সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবার ক্ষেত্রে নীরবে কাজ করে চলা গুণীজনদের সম্মান জানাতে গত ২৮ জুন কলকাতার এসপ্ল্যানেডের ঐতিহ্যবাহী অজিতেশ সেন ভবনে বঙ্গ সংস্কৃতি ফোরামের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল ‘শ্রেষ্ঠ প্রতিভা সম্মান ২০২৬’। নবীন ও প্রতিষ্ঠিত প্রতিভাদের কাজের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের সৃষ্টিকে বৃহত্তর সমাজের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের সম্মাননার জন্য রাজ্যজুড়ে শতাধিক আবেদন ও মনোনয়ন জমা পড়েছে। বিচারকমণ্ডলীর দীর্ঘ ও কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার পর ৫০ জন কৃতী ব্যক্তিত্বকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় ‘স্বর্ণপদক সম্মান ২০২৬’ এবং ‘সেরা সাহিত্যিক সম্মান ২০২৬’। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য উজ্জ্বল কুমার কুণ্ডু, অভিজিৎ ঘোষ এবং মিলন কুমার সিংহ ‘সেরা সাহিত্যিক সম্মান ২০২৬’-এ ভূষিত হন। পাশাপাশি রামেন্দ্র নাথ মিশ্র, ড. দেবব্রত মাজি, শেখ তাসরিক হোসেন, ড. সমীরণ চক্রবর্তী, সুপর্ণা ঘড়াই, ড. স্বামী অদ্বৈতানন্দ ন্যায়তীর্থ, গৌতম মুখার্জী (পাহাড়)-সহ মোট ৪২ জন বিশিষ্ট ব্যক্তিত্ব ‘স্বর্ণপদক সম্মান ২০২৬’ লাভ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, প্রদীপ ধর, সমুদ্র বসু, পীযূষ রঞ্জন ঘোষ এবং অনিন্দ্য দত্ত। তাঁদের হাত থেকেই সম্মানপ্রাপকদের হাতে স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন রামেন্দ্র নাথ মিশ্র, ড. দেবব্রত মাজি, শেখ তাসরিক হোসেন, ড. সমীরণ চক্রবর্তী, অমৃতাংশু ঘড়াই, প্রকাশ চন্দ্র মণ্ডল, ড. দিবাকর নাথ, সুপর্ণা ঘড়াই, স্বাগতা দাস মাতা, রাহুল ভট্টাচার্য, অর্ণা চ্যাটার্জী, ড. মনোজ কুমার দত্ত, পীযূষ চট্টোপাধ্যায়, জয়শ্রী মণ্ডল, বিশ্বজিৎ নায়ক, সুরজিৎ আচার্য, নিবেদিতা মজুমদার, অরূপ ব্যাপারী, বিমল চন্দ্র সরকার, ড. স্বামী অদ্বৈতানন্দ ন্যায়তীর্থ, গৌতম মুখার্জী (পাহাড়), প্রদীপ কুমার ঘোষ, চন্দ্র শেখর মান্না, সৌরভ চক্রবর্তী, স্বপন কুমার রুইদাস, সাহিত্যশ্রী বন পলাশ (সঞ্জয় ধর), অজয় কুমার বসু, সুচিতা সরকার ঘোষ, অভিজিৎ ঘোষ, গার্গী ব্যানার্জী (হালদার), সোমনাথ বেরা, সুজিত কুমার পাল, করুনাকর প্রধান, মৌসুমী চক্রবর্তী, অভিজিৎ মুখার্জী, দেবজিৎ শীল, অঙ্কিতা বণিক, শুভজিৎ মণ্ডল, সুপ্রকাশ পালিত, মুনমুন মুখার্জী, অনিন্দ্য দত্ত এবং উদিতা চক্রবর্তী।

এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সফল পরিকল্পনা ও বাস্তবায়নের নেপথ্যে ছিলেন বৈদূর্য্য পাড়িয়া এবং রঙ্গন ঘটক। সমগ্র আয়োজনটি কো-অর্ডিনেটর অঙ্কিতা বণিক ও মৌনি সাহার দক্ষ পরিচালনায় সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। বঙ্গ সংস্কৃতি ফোরামের কর্তৃপক্ষ জানিয়েছেন, বাংলা সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ, সাহিত্যচর্চাকে উৎসাহিত করা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করার এই উদ্যোগ আগামী দিনেও একইভাবে অব্যাহত থাকবে।






































Discussion about this post