চারদিকে সমানে বেড়ে চলেছে ভিড়। এত মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া খুব অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যার হারায় সে বোঝে, এ তো কথাতেই আছে। আর তেমনই কাতর মিনতি জানিয়ে এক হারিয়ে যাওয়া মা’কে খুঁজে চলেছে তার ছেলে।

বিভিন্ন রকম ভাবে খোঁজ করা হয়েছে ঠিকই, তবে এখনও ঘরে ফেরেনি তার মা। মানসিক চাপ মানুষকে কতটা চাপে ফেলতে পারে তা আজকের দুনিয়ায় কারোরই অজানা নয়। একটি ছেলে তার ফোন থেকে কিছু একটা ছবি দেখাচ্ছে। এমনটা দেখে এড়িয়ে গেছে অনেকেই। তবে আসলে সে খোঁজ করছে তার মায়ের। আজিমগঞ্জ স্টেশন থেকে হারিয়ে গেছে তার মা। তার নিখোঁজ হবার দিন গত ২৬শে সেপ্টেম্বর। সকাল ১০টা ৩০ এর ঘটনা এটি। জানা গিয়েছে, মাঝে মধ্যেই ওই মহিলার মানসিক ভারসাম্য হারিয়ে যায়। যার ফলে আরও বেশি চিন্তিত তার পরিবার। নিখোঁজ ব্যক্তির নাম কুলসুমা বিবি। স্বামীর নাম শেখ মজনু। ঠিকানা বলতে, গ্রাম-পলসোনা, থানা-ভাতার, জেলা-পূর্ব বর্ধমান।

আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ কোনো ব্যক্তি যদি কুলসুমা বিবির খোঁজ পেয়ে থাকেন, নিচে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করুন। সেই সাথে সচেতন থাকুন আপনার পাশের মানুষদের নিয়ে। আর এই খবরটি যত তাড়াতাড়ি সম্ভব ছড়িয়ে দিন আপনার কাছের মানুষদের কাছে। কে বলতে পারে আপনিই হয়তো খুঁজে পেলেন কুলসুমা বিবিকে!
মোবাইল নম্বর- 7003043466 ; 8101115230






































Discussion about this post